Header Ads Widget

Responsive Advertisement

গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ১২০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস


টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে অবৈধ ‘চায়না জাল’ ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়। অভিযানে বিভিন্ন জলাশয় থেকে প্রায় ১ হাজার ২০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বিভিন্ন জলাশয়ে মোবাইল কোর্টের অভিযান

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গোপালপুর উপজেলার শাখাই বিল, সুজনবাড়ি খাল, ডুবাইল-গাংগাপাড়া-মাঝিবাড়ি দহ, শাকুর কুড়া বিল ও বামন বাইদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দেসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে বিভিন্ন জলাশয় ও সংশ্লিষ্ট এলাকায় অবৈধভাবে ব্যবহৃত প্রায় ১ হাজার ২০০ মিটার চায়না জাল জব্দ করা হয়। পরে পরিবেশ ও জনসচেতনতার বিষয়টি সামনে রেখে জব্দ করা জালগুলো প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অভিযান

উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, অবৈধ জালের ব্যবহার বন্ধ করার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

প্রশাসনের এমন অভিযানের ফলে অবৈধ জাল ব্যবহারের প্রবণতা কমার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Post a Comment

0 Comments