Header Ads Widget

Responsive Advertisement

১০ বোতল নেশাজাতীয় মাদকসহ জয়পুরহাটে দুই যুবক গ্রেপ্তার


পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি | ২৩ আগস্ট ২০২৬

জয়পুরহাটে গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ বোতল Eskuf নেশাজাতীয় মাদকসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) গভীর রাতে জয়পুরহাট পৌরসভার খঞ্জনপুর চারমাথা এলাকায় পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার লালুহার ভান্ডারীপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে মো. সিয়াম হোসেন (২০) এবং একই উপজেলার উত্তর আক্কেলপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. সজিব হোসেন (১৯)

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলা ডিবি পুলিশের এসআই মো. মেহেদী হাসানের নেতৃত্বে এএসআই মো. মাসুদ রানা, মো. শামীম হোসাইন ও মো. ইব্রাহিম খলিল উল্লাহসহ একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে ১০ বোতল Eskuf নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়।

জয়পুরহাট জেলা ডিবি পুলিশের ওসি মো. আসাদুজ্জামান আসাদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments