বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৯৭৮ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন এবং বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি। তবে এসব অস্ত্র কারা সেখানে লুকিয়ে রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
৫৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ায় থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। একই সঙ্গে অস্ত্রগুলো লুকিয়ে রাখার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

0 Comments