বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন মির্জা ফখরুল। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছিলেন ৮৮ ভোট।
নির্বাচনের ফল ঘোষণার পর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করে।
শপথ অনুষ্ঠানে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ, বিচার বিভাগের প্রতিনিধি, সংসদ সদস্য, কূটনীতিকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। শপথের পর নতুন রাষ্ট্রপতি হিসেবে তাঁর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।

0 Comments