Header Ads Widget

Responsive Advertisement

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রায়হান কবির রানাসহ আটক ২


বেনাপোল (শার্শা) প্রতিনিধি

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোগা ইউনিয়ন সভাপতি রায়হান কবির রানা (৩৫) ও সংগঠনটির এক কর্মী রাব্বি হাসান জিকু (২০)-কে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি নিয়মিত মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার কায়বা ও যাদবপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যেভাবে আটক করা হয়

পুলিশের তথ্য অনুযায়ী, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২-এর তদন্তে পাওয়া আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারা উল্লেখ রয়েছে।

অভিযানের অংশ হিসেবে সোমবার রাত সাড়ে ১১টার দিকে কায়বা এলাকা থেকে রায়হান কবির রানাকে আটক করা হয়। পুলিশ তাকে শার্শার ৬ নম্বর গোগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে উল্লেখ করেছে।

এরপর একই মামলার তদন্তে পাওয়া আসামি রাব্বি হাসান জিকুকে রাত সাড়ে ১২টার দিকে যাদবপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পুলিশ তাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেছে।

আদালতে সোপর্দ

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments