শনিবার (২২ আগস্ট) দুপুরে শাহবাগ থানার বাংলামোটর পানির পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির সহায়তায় র্যাব-১০-এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানিয়েছে, সোহরাব উদ্দিন ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। ওই মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার বিষয়টি স্বীকার করেছেন সোহরাব উদ্দিন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 Comments