বিশ্বব্যাংক ইকোনমিক রিভিউতে প্রকাশিত এক গবেষণায় ভারতের করপোরেট খাতে পারিবারিক ব্যবসাগুলোর আধিপত্যের চিত্র উঠে এসেছে।
গবেষণার তথ্য অনুযায়ী, গত দুই দশকে ভারতের অর্থনীতিতে উদারীকরণ ও বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির পরও দেশটির শীর্ষ পাঁচটি পারিবারিক ব্যবসা করপোরেট খাতের মোট আয়ের ৬০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করছে।
গবেষণায় ভারতের বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর আয় ও বাজারে তাদের অবস্থান বিশ্লেষণ করে পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়েছে।
অর্থনীতিতে প্রতিযোগিতা বাড়লেও অল্প কয়েকটি বৃহৎ পারিবারিক ব্যবসার হাতে করপোরেট আয়ের বড় অংশ কেন্দ্রীভূত থাকায় ভারতের ব্যবসায়িক পরিবেশ ও বাজার কাঠামো নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সূত্র: বিশ্বব্যাংক ইকোনমিক রিভিউতে প্রকাশিত গবেষণা।

0 Comments