Header Ads Widget

Responsive Advertisement

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার



শ্যুটারগান, বুলেট ও ১ কেজি ৮৫০ গ্রাম গানপাউডার জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

শুক্রবার (২১ আগস্ট) র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধসংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকায় অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি শ্যুটারগান, একটি বুলেট ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। একই সঙ্গে বোমা তৈরিতে ব্যবহারের জন্য রাখা বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে প্রায় ১ কেজি ৮৫০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন উপকরণ।

র‍্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা অস্ত্র, বুলেট ও অন্যান্য সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে এসব অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম কারা সেখানে রেখেছিল এবং কী উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি র‍্যাব। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments