Header Ads Widget

Responsive Advertisement

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ



নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

নির্বাচন ভবনের সিইসির সভাকক্ষে মনোনয়নপত্র যাচাইয়ের সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের কয়েকজন সংসদ সদস্য ও দায়িত্বশীল নেতা।

মির্জা ফখরুলের নামে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি বৈধ হওয়ায় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অন্য মনোনয়নপত্রটি বাতিল হিসেবে গণ্য হয়েছে।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।

ইসি ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে জাতীয় সংসদ সদস্যদের এবং তাঁদের প্রকাশ্য ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

Post a Comment

0 Comments