Header Ads Widget

Responsive Advertisement

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ৮৩১



২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৮০ শিশু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৮০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ হাম পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে। আর নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ে মোট ৯৩০ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত এক দিনে ৬৫ শিশু নতুন করে হামে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ৮১৫ শিশুর মধ্যে। একই সময়ে ৭৫৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৫৯৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪০৬। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ২৭৩ জনের।

এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৯ হাজার ৫৮৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ২৫ হাজার ১৫১ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ ও হালনাগাদ তথ্যের মাধ্যমে দেশে হাম পরিস্থিতির চিত্র তুলে ধরা হচ্ছে।

Post a Comment

0 Comments